শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০৮:১৫ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউর নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশ বরেণ্য জেনারেল, ল্যাপারোস্কোপিক ও ক্যান্সার সার্জন বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডীন ও জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ।

[৩] সোমবার (০২ আগস্ট) তিনি উপ-উপাচার্য (প্রশাসন) এর দায়িত্ব গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে এই নিয়োগ দেন। প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিযুক্তির মেয়াদ হবে ০৩ (তিন) বছর। দায়িত্বভার গ্রহণের পর নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ও ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

[৪] অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ১৯৬২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি মৌলবীবাজার জেলায়। পিতার নাম মরহুম ছমির উদ্দীন আহমদ। মাতার নাম সায়রা আহমেদ। সহধর্মিনী হলেন হাবিবা আক্তার। বরেণ্য এই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮৫ সালে সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ২০০০ সালে তিনি বিসিপিএস থেকে এফসিপিএস (সার্জারি) ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের রয়েল কলেজ অফ গ্লাসগো থেকে এফআরসিএস এবং যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রী অর্জন করেন। তার ৯টি গবেষণাপত্র ও ৪১টি নিবন্ধ দেশি বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

[৫] তিনি ১৯৮৬ সালে সহকারী সার্জন হিসেবে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতার অভিজ্ঞতাও রয়েছে ২০ বছর। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৭১টি সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি ১৯৮৪-৮৫ সালে বাংলাদেশ ছাত্রলীগের সিলেট মেডিক্যাল কলেজ এর সভাপতি এবং সিলেট ইউথ জেসিস এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর প্রতিষ্ঠাতা ক্রীড়া সম্পাদক। বিএমএ কেন্দ্রীয় কমিটির নির্বাচিত কার্যকরী সদস্য ছিলেন এবং তিনি ২০০৩ সালে স্বাচিপ এর নির্বাচন কমিশনার ছিলেন এবং বিএমএ জার্নালের প্রাক্তন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সোসাইটি অফ ল্যাপারোসকপিক সার্জারি বাংলাদেশ এর বর্তমান কোষাধ্যক্ষ এবং এ্যাসোসিয়েশন অব ব্রেস্ট সার্জনস অব বাংলাদেশ (এবিএসবি) এর বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ