শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে করোনায় আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯

মো. শাহজালাল: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোনারগাঁয়ে করোনায় ৪৯ জন মৃত্যুবরণ করেছেন। নতুন করে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।

[৩] গত ২৪ ঘন্টায় ১০১ জনের নমুনা পরিক্ষা করে ৩৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় শনাক্তের হার ৩৮ শতাংশ। আর নতুন করে সুস্থতা লাভ করেছেন ২২ জন।

[৪] সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা এ তথ্য জানান।

[৫] তিনি জানান, সোমবার দুপুরে পাওয়া তথ্যনুযায়ী ১০১ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে ৩৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। একই দিনে নতুন করে সুস্থ হয়েছেন ২২ জন। এছাড়া উপজেলার বৈদ্যেরবাজার হাড়িয়া এলাকায় ৫২ বছর বয়সী এক মহিলা মৃত্যুবরন করেছেন। এ নিয়ে সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪৯ জন, মৃত্যুবরণ করেছেন ৪৯ জন ও সুস্থতা লাভ করেন ১৬৩৫ জন।

  • সর্বশেষ