শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিরিরবন্দরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

সোহাগ গাজী: [২] দনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

[৩] উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (১ আগষ্ট) দুপুর ১১টায় চুরির ঘটনা নজরে আসে। চুরি হওয়া সেই কক্ষটি ব্যবহার করতেন ডাঃ মিনহাজুল ইসলাম। রোববার অফিসে আসলে ওই কক্ষের তালা ভাঙ্গা এবং অফিসের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে অবস্থায় দেখতে পাওয়া যায়।

[৪] সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের শুরু থেকে কার্যালয় বন্ধ থাকায় কবে কখন চুরি হয়েছে তা সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে একটি কম্পিউটার, দুই ব্যাটারিসহ একটি আইপিএস,একটি ওয়াইফাই ডিভাইস, মাউস কী-বোর্ডসহ কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট জিনিস চুরি যায়। তবে অফিসিয়ালি কোন কাগজপত্র চুরি যায়নি।

[৫] থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় অফিস কতৃপক্ষ একটি সাধারণ ডাইরী করেছেন। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়