শিরোনাম
◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত ◈ আকাশসীমায় নজরদারি বাড়াতে অত্যাধুনিক শক্তিশালী রাডার স্থাপন করল বাংলাদেশ

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ইরানে

সুমাইয়া ঐশী: [২] দ্রুত আফগানিস্তান ছাড়তে নির্দেশ ইরানিদের [৩] আফগানিস্তানে অবস্থিত ইরানের দূতাবাস দেশটির নাগরিকদের জন্য একটি নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যদি ইরানের কোনো নাগরিকের জরুরি ভিত্তিতে আফগানিস্তান ভ্রমণের প্রয়োজন পড়ে, তবে তা হবে খুবই সীমিত সময়ের জন্য। এর জন্য আগে থেকেই বিমানের ফিরতি টিকিট কেটে রাখতে হবে এবং সেইসঙ্গে সেখানে ইরান দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে সর্বক্ষণ। তেহরান টাইমস

[৪] তাছাড়া যারা কাজের সূত্রে এই মুহূর্তে আফগানিস্তানে আছেন তাদের যতো দ্রæত সম্ভব দেশটি ত্যাগের পরামর্শও দিয়েছে ইরান দূতাবাস।

[৫] আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবান ও আফগান সেনাদের মধ্যে লাগাতার সংঘর্ষের কারণে নিজ দেশের নাগরিগদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান। প্রতিবেশী হিসেবে আফগানিস্তানে ক্রমবর্ধমান উত্তেজনার একটি শান্তিপূর্ণ সমাধান চায় ইরানও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়