শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে ৩ কোটি কোভিড টিকা দেওয়া সম্পন্ন

রাশিদুল ইসলাম : [২] পাকিস্তানের ন্যাশনাল কমান্ড এন্ড অপারেশন সেন্টারের প্রধান আসাদ উমর জানান রোববার তার দেশে ৩ কোটিরও বেশি মানুষকে কোভিড টিকা দেওয়া হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন

[৩] পাকিস্তানে প্রথম ১ কোটি টিকা দিতে সময় লেগেছিল ১১৩দিন। পরবর্তী ২৮ দিনে ২ কোটি ও তৃতীয় ধাপে ১৬ দিনে আরো ১ কোটি টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।

[৪] গত ৬ দিনে পাকিস্তানে টিকা দেওয়া হয়েছে ৫০ লাখ।

[৫] রোববার পাকিস্তানে টিকা দেওয়ার সংখ্যা দাঁড়ায় রেকর্ড ৯ লাখ ৩৪ হাজারে।

[৬] পাকিস্তানে কোভিড সংক্রমণের হার ৮.৮২ শতাংশ।

[৭] পাকিস্তানের সিন্ধ প্রদেশে লকডাউন আরোপ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়