শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বাস চাপায় গার্মেন্টস কর্মী নিহত

জিএম মিজান: [২] বগুড়া শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় বাস চাপায় আবু হাসান (২২) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। রবিবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবু হাসান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব কোরিয়া এলাকার বাসিন্দা ও মওলানা ফ্যাশান লিমিটেড নামের একটি কোম্পানিতে কাজ করতেন।

[৩] স্থানীয় সুত্রে জানা যায়, শহরের মাটিডালী বিমান মোড় হয়ে ডলফিন নামের একটি বাস শ্রমিক নিয়ে ঢাকায় যাচ্ছিল। এমন সময় আবু হাসান রাস্তা পারাপার হতে গিয়ে বাস চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল। পরে তার অভিভাবক এসে আমাদের সাথে যোগাযোগ করলে নিহতের লাশ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। ঘাতক বাসটিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

[৪] গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার এ প্রতিবেদক-কে বলেন, ঘাতক বাসটিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহতের লাশ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়