শিরোনাম
◈ আগামী বাজেটের পর দেশে মূল্যস্ফীতি আরো বাড়বে: সিপিডি ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন

গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে এ সেবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি।

[৪] এর আগে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,আশুগঞ্জ উপজেলা স্বস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার নুপুর সাহা প্রমুখ।

[৫] এদিকে আশুগঞ্জে জাইকার প্রতিনিধি মোহাম্মদ জামাল হোসেন জানান, জাইকা বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আর্থিক সহযোগিতা করে এবং কাজটি বাস্তবায়ন করে আশুগঞ্জ উপজেলা এল জি ই ডি বিভাগ।

[৬] প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি বলেন, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাইকার আর্থিক সহযোগিতায় ১৪লক্ষ টাকা ব্যায়ে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করে আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।এতে করোনায় গুরুতর আক্রান্ত রোগীদের সেবা দেওয়া সহজ হবে বলে তিনি জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়