শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ১১:২৬ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুর

জেরিন আহমেদ: [২] বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যার পর থেকে রাত ৮টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ঢাকা পোস্ট

[৩] কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ ম্যুরাল অবস্থিত। এ ঘটনায় কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ সদর থানায় মামলা করেছেন।

[৪] ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাদির মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান পারভেজ।

[৫] এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। সূত্র: সমকাল অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়