শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিরাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণে ২০ কর্মী নিয়োগ দিল এলজিইডি

দিরাই প্রতিনিধি: [২] স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) অধীনে ১৯ জন নারী কর্মী ও একজন এলসিএস সুপার ভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিরাই শ্যামারচর ১৯ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ এর জন্য রাজানগর, সরমঙ্গল ও চরনারচর ইউনিয়ন থেকে আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে ২০ জনকে নিয়োগ দেওয়া হয়।

[৪] নিয়োগ প্রদানকালে উপস্থিত ছিলেন সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী, চরনাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার, এলজিইডি হিলিপ'র উপ-সহকারী প্রকৌশলী হাসিরুল ইসলাম, এলজিইডির সার্ভেয়ার ওমর ফারুক, সুপার ভাইজার সত্যেন্দ্র বর্মণ প্রমুখ।

[৫] উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, দিরাই উপজেলাধীন পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি এর আওতায় ২০২১-২২ ইং অর্থ বছরের জন্য, দিরাই শ্যামারচর ১৯ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণের জন্য লটারির মাধ্যমে হতদরিদ্র ১৯ জন নারী কর্মী ও ১ জন সুপার ভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যাচাই-বাছাই করে নিয়োগ দিয়েছি, আমার বিশ্বাস তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়