শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৩:৪৩ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি, বিশ্ব বাঘ দিবস আজ

মনিরুল ইসলাম: [২] বাংলাদেশ ও ভারতসহ বিশ্বে বাঘের বসবাস এমন দেশগুলোতে বাঘের বংশ বৃদ্ধির অঙ্গিকারের মধ্য দিয়ে আজ করোনা প্রতিরোধে চলমান লকডাউনের কারণে কোনো আনুষ্ঠান না করে ‘ভ্যার্চুয়ালি’ বাংলাদেশে বাঘ দিবস পালিত হচ্ছে।

[৩] চলতি বছরের ২২ মে সর্বশেষ বাঘ জরিপে সুন্দরবনে ১০৬ থেকে বেড়ে বর্তমানে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ টিতে। ২০০১ সাল থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ৫২টি বাঘের মৃত্যু হয়েছে।

[৪] ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই ৩ বছরে বাঘের এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনে বনদস্যুদের আত্মসর্ম্পপণ করে স্বাভাবিক জীবনে ফেরা ও চোরা শিকারীদের দৌরাত্ম্য কম হওয়ায় রয়েল বেঙ্গল টাইগার বেড়েছে বলে জানা গেছে।

[৫] এদিকে, ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার।

[৬] জানা যায়, বর্তমানে সুন্দরবন সুরক্ষাসহ বাঘের প্রজনন, বংশ বৃদ্ধিসহ অবাধ চলাচলের জন্য গোটা সুন্দরবনের আয়তনের ২৩ ভাগ থেকে প্রায় ৫২ ভাগ এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়