শিরোনাম
◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০১:৩৪ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিরাইয়ে ছাত্রলীগ নেতার উপর হামলা, আটক ৩

মালমান মিয়া: [২] দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা আহমেদ জানে আলমের উপর হামলার ঘটনায় ৩ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ।
আটককৃতরা হলেন পৌর সদরের চন্ডিপুর গ্রামের ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, যুবলীগ নেতা ফরহাদ মিয়া ও বাদল মিয়া।
বুধবার সকালে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

[৩] এর আগে মঙ্গলবার রাতে দিরাই বাজারের লঞ্চঘাট রোডে আহমেদ জানে আলমের উপর হামলার ঘটনা ঘটে।
জানে আলম জানান, রাত ৮ টার দিকে আমি মামার (মতিউর রহমান মতি মিয়া) দোকানে বসে ছিলাম। হঠাৎ করেই ফরহাদ, সোহেল, বাদলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমার শরীরে নানা স্থানে রক্তাক্ত জখম করে এবং দোকানে ভাংচুর, লুটপাট চালায়।

[৪] দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, জানে আলম দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র মোশাররফ মিয়ার অনুসারী। তার উপর হামলাকারীরা পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান বুলবুলের অনুসারী।

  • সর্বশেষ