শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ১১:২৭ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একটা রুপা শুধু সম্মান দেয়নি, জীবনটাই বদলে দিলো মীরাবাই চানুর

স্পোর্টস ডেস্ক : [২] অলিম্পিকে পদক জয় কতটা সম্মানের। ভারতের মীরাবাই চানু সেটা বুঝতেছেন ভারোত্তলকে দেশকে রুপা এনে দেয়ার পর। শচীন টেন্ডুলকার থেকে বিরাট কোহলি, মীরাবাইকে শুভেচ্ছা জানাতে দেরি করেননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

[৩] গত সোমবার দেশের ফিরতে দিল্লী বিমান বন্দরে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। এরপরই ফিরেছেন জন্মস্থান মনিপুরে। শুভেচ্ছায় ভাসছেন এই পদক-জয়ী ভারোত্তলক। মীরাবাই ছিলেন রেল স্টেশনের টিকিট চেকার। রুপা জিতে দেশে ফিরে তার আবারও ফেরার কথা ছিল কর্মস্থলে। কিন্তু ফিরতে হচ্ছে না স্টেশনে। মনিপুর সরকার ঘোষণা করেছেন, মীরাবাইকে পুলিশের এএসপি (অ্যাডিশনাল সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ) করার কথা।

[৪] মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ মীরাবাইকে বলেছেন, তোমাকে আর স্টেশনে ট্রেনের টিকিট দেখার কাজ করতে হবে না। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করব। এখন এর বেশি আমি আর কিছু বলতে চাচ্ছি না।

[৫] তোমার জন্য সারপ্রাইজ রাখছি। এছাড়াও তাকে পদোন্নতির দেয়ার কথা ঘোষণা করেন মণিপুর সরকার। এখানেই শেষ নয়, চানুকে এক কোটি টাকা পুরষ্কার দেওয়ার কথাও ঘোষণা করেছিল মণিপুর সরকার।- জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়