শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ান ম্যাককিউয়েন এবার অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জয় করলেন

স্পোর্টস ডেস্ক : [২] অ্যাডিলেইডের পর টোকিওর জলেও ঝড় তুললেন কেলি ম্যাককিউয়েন। অলিম্পিক রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার এই সাঁতারু চুমু আঁকলেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনার পদকে। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে মঙ্গলবার (২৭ জুলাই) ৫৭ দশমিক ৪৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ম্যাককিউয়েন।

[৩] ২০ বছর বয়সী এই সাঁতারু গত মাসেই অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ান সুইমিং ট্রায়ালসে ৫৭ দশমিক ৪৫ সেকেন্ড সময় নিয়ে গড়েন এই ইভেন্টের বিশ্বরেকর্ড। এবার একটুর জন্য ছুঁতে পারলেন না নিজের সেই কীর্তি। তবে অলিম্পিক সোনার তৃপ্তি পেলেন।

[৪] ৫৭ দশমিক ৭২ সেকেন্ড সময় নিয়ে রুপা পান বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কানাডার কাইলি মাস। এই ইভেন্টের সাবেক বিশ্ব রেকর্ডধারী যুক্তরাষ্ট্রের রেগ্যান স্মিথ ৫৮ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ। - দ্য ই্ওমোরি/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়