শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ১২:২১ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ১২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাপাসিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আকরাম হোসেন: [২] কাপাসিয়ায় আজ সোমবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার কাপাসিয়া-চাঁদপুর সড়কের পাশে বরুন গ্রামের সিদ্দিকুর রহমানের টেকের একটি ঝোপ থেকে পঁচাগলা অবস্থায় এ লাশটি উদ্ধার করা হয়েছে।

[৩] কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খাঁন জানান, সোমবার সন্ধ্যায় বরুন গ্রাম থেকে ৩০/৩৫ বছর বয়সী একজন অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও গেঞ্জি । এ ছাড়া তার মুখমন্ডল ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে গেছে। পনের দিন আগে ওই এলাকায় কেউ লাশটি ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, লাশ সনাক্তের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়