শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা কার্যক্রম আরো জোরদারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, জোর দেওয়া হবে ওয়ার্ড পর্যায়ে: স্বাস্থ্যমন্ত্রী

আনিস তপন ও মহসীন কবির: [২] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে সোমবার (২৬ জুলাই)মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।

[৩] তিনি বলেন, ওয়ার্ড পর্যায়ে মানুষদের করোনা টেস্ট্র করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। ফন্টলাইনারদের আগে টিকা দেওয়া হয়েছে, যারা এখনো পাননি তাদের পরিবারের সবাই, এমনকি গাড়ির ড্রাইভারদেরও দেওয়া হবে।

[৪] তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ৯০% সিট অলরেডি ভরে গেছে।

[৫] স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে লকডাউন চলছে, আমাদেরও লকডাউন কঠোরভাবে মানাতে হবে। লকডাউন না মানলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, হাসপাতালে জায়গা হবে না।

[৬] তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি, সিনোফার্মার ৩ কোটি রাশিয়ার স্পুটনিক ১ কোটি, মর্ডানা/ফাইজার কোভ্যাক্সের আওতায় ৬ কোটি ৮০ লাখ পাওয়া যাবে। ৭ কোটি ডোজ জনসন এণ্ড জনসনের টিকা আগামী বছরের মাঝামাঝি দেশে আসছে। প্রায় ২১ কোটি টিকা দেয়া হবে সারাদেশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়