শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ১২:৩৮ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে সন্ত্রাসী হামলায় টিভি সাংবাদিকসহ আহত ৩

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মো. আল আমিন(৩৭), পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শ্রীপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ভাংনাহাটি গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে শাহজাহান মন্ডল (৪৭) ও একই গ্রামের কফিল মন্ডলের ছেলে তোষার মন্ডল (২৬)। আহত তিনজনের মধ্যে আল আমিনের অবস্থা আশঙ্কাজনক।

[৩] রবিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে শ্রীপুর পৌর শহরের শ্রীপুর বাজারে ওই ঘটনা ঘটে। আহত তোষার মন্ডল বলেন, তার চাচাত ভাই তন্ময় মন্ডল জিপ গাড়ির যন্ত্রপাতি কিনতে শ্রীপুর বাজারের মনিরের দোকানে আসে। এনিয়ে অভিযুক্ত আয়ুব আলীর ছেলে সাইফ ও ফয়সালের সাথে তর্কবিতর্কে জরিয়ে পড়ে। এর পর তন্ময়কে দোকান ঘরে আবদ্ধ করে রাখে। এমন সংবাদে আহত পৌরসভার সাবেক কাউন্সিলর ও তার বাতিজা তোষার মন্ডলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথে তাদের উপর হামলা চালায়। এতে ইটের আঘাতে তিনজন গুরুতর আহত হয়। তোষার মন্ডল আরও জানান, সন্ত্রাসীরা সাংবাদিক আল আমিনকে একটা রুমের ভেতর আটকিয়ে ব্যাপক মারধর করে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

[৪] শ্রীপুর হাসপাতালে মেডিকেল অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

[৫] শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হামলার ঘটনা শুনেছি। তবে কি কারণে এই হামলা হয়েছে তা জানা যায়নি।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ