শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা নিতে এক কোটি ১৮ লাখের বেশি মানুষের নিবন্ধন

জেরিন আহমেদ: [২] শনিবার (২৪ জুলাই) পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা বেড়ে এক কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকা সংক্রান্ত এক তথ্যে বিষয়টি জানা যায়।

[৩] এসময় জানা গেছে, এ পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৭২ হাজার ৬২৪ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ২২৮ জন। একই দিনে সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ২২ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে পুরুষ ৭৩ হাজার ১৮০ জন ও নারী ৪৯ হাজার ৭৮৪ জন। খবর জাগো নিউজ, বিডি প্রতিদিন

[৪] এতে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন মোট ৫০ হাজার ২১৭ জন হয়েছে। এদিকে শনিবার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ৮৪ জন ও নারী ৩৪ জন। এছাড়াও শনিবার মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩৬ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৭৩২ জন ও নারী ১৩ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত মডার্নার প্রথম ডোজের টিকা নিলেন ৩ লাখ ৬ হাজার ১২৩ জনে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়