শিরোনাম
◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রামে অনলাইন নিবন্ধন ছাড়া টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শিমুল মাহমুদ: [২] গ্রামে বয়স্কদের অগ্রাধিকার দিয়ে অনলাইন নিবন্ধন ছাড়াই করোনাভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বিকেলে এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। প্রয়োজনে পরে সেসব নাম অনলাইনে নিবন্ধন করে নেওয়া হবে।

[৩] শনিবার বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত ভার্চুয়াল আলোচনায় টিকা নিয়ে এমন সম্ভাবনার কথা জানান তিনি। সরকারের হাতে বর্তমানে ১ কোটি ডোজের বেশি টিকা রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী মাসের মধ্যেই আরও ২ কোটি ডোজ টিকা দেশে চলে আসবে। ইতিমধ্যে দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ১ কোটি ১৬ লাখ ৫১ হাজার ডোজ টিকা। এসব মিলিয়েই ২১ কোটি ডোজ টিকার কতটা কোথা থেকে পাওয়া যাবে সে তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

[৪] তিনি জানান, চীন থেকে ৩ কোটি, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি, ৭ কোটি ডোজ কোভ্যাক্স থেকে, ১ কোটি রাশিয়ার, জনসন অ্যান্ড জনসনের ৭ কোটি ডোজ মিলিয়ে মোট প্রায় ২১ কোটি ডোজ টিকা আসবে।

[৫] স্বাস্থ্যমন্ত্রী বলেন, এভাবেই আমাদের সঙ্গে কথা হয়েছে। আমরা ২১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করেছি। আশা করছি আগামী বছরের প্রথমদিকে এসব টিকা আমরা হাতে পাব।

[৬] এসব টিকা পেলে দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে দেওয়া যাবে। যদি প্রতিশ্রæতি অনুযায়ী পাই তাহলে আমি মনে করি বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে পিছিয়ে থাকবে না।

  • সর্বশেষ