শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ১১:২৩ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ১১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে করোনায় মৃত্যু হওয়া হিন্দু বিপ্লবের সৎকার করলো পুলিশ

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বিপ্লব কুমার সাহা (৫৫) নামের এক হিন্দু ব্যক্তির সৎকার করলো ফরিদপুর জেলা পুলিশ।

[৩] আজ শনিবার (২৪ জুলাই) দুপুরে ফরিদপুর সদরের লক্ষীদাসের হাট নামক শ্মশানে তাকে সৎকার করা হয়। বিপ্লব কুমার ফরিদপুর সদরের মাছচর ইউনিয়নের কৌরপুর গ্রামের বাসিন্দা।

[৪] পুলিশ জানায়, বিপ্লব কুমার সাহা (৫৫) করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার দুই মেয়ে। কিন্তু কোন ছেলে সন্তান নেই। তার সৎকার কাজের জন্য গ্রামের মানুষের সহায়তা না পাওয়ায় এবং তাদের নিজেদের করোনা সুরক্ষা সামগ্রী না থাকায় জেলা পুলিশের সহায়তা কামনা করেন।

[৫] পরে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবার নির্দেশনায় জেলা পুলিশের পক্ষ হতে এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন (আরও-১) –এর নেতৃত্বে ফরিদপুর জেলা পুলিশের একটি দল মৃতের বাড়িতে উপস্থিত হয়ে বিপ্লব কুমার সাহার মৃতদেহ লক্ষীদাসের হাট শ্মশানে সৎকারের ব্যবস্থা করে দেয়া হয়। পুলিশের এ মানবিক উদ্যোগে জেলাজুড়ে প্রশংসায় ভাসছে জেলা পুলিশ।

[৬] ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম বলেন, মানুষের যেকোনো দুর্যোগে-বিপদে ফরিদপুর জেলা পুলিশ সবসময় পাঁশে আছে এবং থাকবে।

[৭] তিনি বলেন, আজকে করোনায় মৃত্যুবরণ করা বিপ্লব কুমার সাহার সৎকারে এলাকাবাসী এগিয়ে না এলেও পুলিশ তাদের এ বিপদে পাঁশে দাঁড়িয়েছে। আমরা সবসময় মানবিক পুলিশ হিসেবে মানুষের পাঁশে থাকতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়