শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অলিম্পিক জুডোতে ইসরায়েলি প্রতিপক্ষকে আলজেরিয়ান খেলোয়াড়ের বয়কট

স্পোর্টস ডেস্ক: [২] অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আলজেরিয়ান জুডুকা ফেথি নুরিন। জুডোর ৭৩ কেজি ওজন শ্রেণি ইভেন্টে তার সম্ভাব্য প্রতিপক্ষ হতো ইসরায়েল। তার আগেই ক্রীড়া বিশ্বের সর্বোচ্চ আসর থেকে নিজের নাম মুছে ফেললেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

[৩] সোমবার (২৬ জুলাই) অলিম্পিক যাত্রা শুরু হওয়ার কথা ছিল নুরিনের। যেখানে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছিল সুদানের মোহামেদ আবদালরাসুল। ওই ম্যাচে জয় পেলেই পরের রাউন্ডে নুরিনকে খেলতে হতো ইসরায়েলের তোহার বাটবালের বিপক্ষে। যিনি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন আগেই। বিশ্বের র‌্যাংকিংয়ে নয় নম্বরে থাকা নুরিন মনে করেছেন, ওই ম্যাচে না নামা উচিৎ।

[৪] এই সিদ্ধান্ত চূড়ান্ত জানিয়ে আলজেরিয়ান গণমাধ্যমকে তিনি বলেছেন, অলিম্পিকে নিশ্চিত করতে বেশ কষ্ট হয়েছে, তবে ফিলিস্তিনের বিষয়টি সবকিছুর তুলনায় বিশেষ। জুডোর র‌্যাংকিয়ে ছয় নম্বরে থাকা তোহার বাটবালকে আগেও বয়কট করেছিলেন আলজেরিয়ান তারকা নুরিন। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বসেছিল টোকিওতেই। ওইবার বাটবালের বিপক্ষে নামতে অপরাগতা প্রকাশ করেছিলেন নুরিন।

[৫] ফেথি নুরিনের এবারের সিদ্ধান্তে শাস্তি পেয়েছেন নুরিন ও তার কোচ বেন ইয়াকলিফ। ইসলায়েলের বিপক্ষে খেলতে না চাওয়ায় তাদের অলিম্পিক থেকে প্রত্যাহার করা হয়েছে এবং দেশে ফেরত পাঠানো হবে। আন্তর্জাতিক জুডো ফেডারেশনের (আইজেএফ) নির্বাহী কমিটি জানায়, নুরিন ও ইয়াকলিফকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। - জি নিউজ/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়