শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় ধান ক্ষেত থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ায় ধানি জমি থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] শনিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার সুহিলপুর ইউপির নর্দাপাড়া এলাকা থেকে সায়মন (৯) নামে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

[৪] উদ্ধার শিশুটি ওই গ্রামের বাদল মিয়ার ছেলে ও সুহিলপুর আলমপাড়া গ্রামের একটি মাদ্রাসার ছাত্র।

[৫] পুলিশ ও শিশুটির পরিবার জানায়, সকালে সায়মন তার বাবার সঙ্গে বাড়ির পাশ্ববর্তী জমিতে ঘাস কাটতে যায়। কিছুক্ষন পর সায়মন তার পিতাকে জানায়, সে বাড়িতে চলে যাবে। এরপর সে বাড়ির দিকে রওনা দেয়। প্রায় এক ঘণ্টা পর শিশুটির বাবা বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে সে বাড়ি পৌঁছায়নি। এ সময় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর বাড়ির পাশে ধানি জমিতে তার মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

[৬] ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের প্রাপ্তিতে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ