শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশুদের টিকা দিতে ফাইজারের ২০ কোটি টিকা কিনছে যুক্তরাষ্ট্র সরকার

রাশিদুল ইসলাম : [২] এর আগে যুক্তরাষ্ট্রে শিশুদের স্কুলে ফিরে আসতে মাস্ক বাধ্যতামূলক করা হয়। এবার তাদের টিকার ব্যবস্থা করছে দেশটির সরকার। ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবেও কাজে লাগানো হবে। আরটি

[৩] ফাইজার এক ঘোষণায় জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার তাদের কাছ থেকে মোট ৫০ কোটি ডোজ টিকা কিনবে। ফাইজারের সিইও অ্যালবার্ট বোউরলা বলেন, কোভিডের মত ভয়াবহ ভাইরাসের আক্রমণ থেকে জীবন বাঁচাতে টিকার গুরুত্ব ছিল ও থাকবে।

[৪] যুক্তরাষ্ট্রে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্যে টিকা প্রয়োজন হবে সাড়ে ৬ কোটি ডোজ। বাকি টিকা বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করার কথা জানিয়েছে হোয়াইট হাউস।

[৫] যুক্তরাষ্ট্রের করেনাভাইরাস পরামর্শক ড. এ্যান্থনি ফাউচি বলেছেন শীতের শুরুতেই শিশুদের টিকা দেওয়া শুরু হতে পারে কারণ তখন আমাদের হাতে আরো বিশদ তথ্য থাকবে। শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে ফাইজার, মডার্না ও জনসন এন্ড জনসন ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে।

[৬] এমনিতে শিশুরা কোভিড ভাইরাসের জন্যে ঝুঁকির মধ্যে নেই। ডেল্টা ভাইরাসের সংক্রমণের পরও সিডিসি বলছে ১৮ বছরের কম বয়সীদের মধ্যে শুন্য দশমিক শুন্য ৫ শতাংশ মারা গেছে এবং তাদের ৩ শতাংশকে হাসপাতালে যেতে হয়েছে।

[৭] এদিকে সিডিসি বলছে স্কুলের শিক্ষক ও ছাত্ররা টিকা দেওয়ার পর তাদের মাস্ক পরার প্রয়োজন নেই।

[৮] যুক্তরাষ্ট্রের ৮টি প্রদেশে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। ক্যালিফোর্নিয়ায় শিশুদের মাস্ক পরে স্কুলে আসা বাধ্যতামূলক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়