শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে লকডাউনের প্রথম দিনে ৫৭ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা

তপু সরকার: [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় শেরপুরে ৫৭ জনকে জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

[৩] শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদর ও উপজেলার বিভিন্ন পয়েন্টে ৫৭ জনের বিরুদ্ধে মামলার বিপরীতে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।

[৪] শেরপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও মাইকের মাধ্যমে পুরো উপজেলা করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃস্টি লক্ষ্যে প্রচার করা হচ্ছে। জেলার ৫টি উপজেলায় চলছে মোবাইল কোর্ট। তারপরেও যারা সরকারি নির্দেশনা না মেনে সরকারের ডাকা লকডাউন অমান্য করে বিনা কারনে মাস্ক পরিধান ছাড়া বাজারে ঘুরাফেরা করেছে, দোকানপাট খুলে এবং স্বাস্থ্যবিধি না মেনেছে তাদের ওই জরিমানা করা হচ্ছে। জরিমানার পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ