শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৯:৫৭ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৫ হাজার ইয়াবাসহ আটক ১

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ বাজার পাড়ায় অভিযান চালিয়ে৫হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ।

[৩] বুধবার রাতে সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ তিন রাস্তার মোড় থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক সেই একই ইউপি ডাঙ্গর পাড়ার বাসিন্দা আজগর আলীর ছেলে নুরুন্নবী(১৯)।

[৪] বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃহাফিজুর রহমান।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,শাহপরীরদ্বীপ বাজার পাড়া সংলগ্ন হাজী সব্বির আহমেদের বাড়ির সামনে তিন রাস্তার মোড় এলাকায় মাদক বেচাকেনা করছেন।এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের হেফাজতে থাকা৫হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো জানান,আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়