শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ১১:৪১ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২১, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন নিহত

ডেস্ক নিউজ: বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে উপজেলার আলীপুরায় এ দুর্ঘটনা ঘটে। ভবেরচর ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে খবর আসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার আলীপুরায় মহাসড়কের নিচে খাদের পানিতে মাইক্রোবাস পড়ে আছে। ঘটনাস্থলে মাইক্রোবাসটি উল্টানো অবস্থায় ছিল। পরে পুলিশের মোবাইল টিম ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মাইক্রোবাস থেকে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। মাইক্রোবাস থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পানিতে পড়ে মোবাইলটি বন্ধ হয়ে গেছে। মোবাইলটি সচল করার চেষ্টা চলছে। মরদেহ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়