শিরোনাম
◈ ‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’ ফেসবুক কমেন্ট নিয়ে রাকসু জিএস ও ছাত্র অধিকারের নেতার বাকবিতণ্ডা (ভিডিও) ◈ অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও ব্যবসার দখল নিতে ব্যবসায়ীকে হুমকি, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল? ◈ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল ◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ১০:২৯ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২১, ১০:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা-মেয়ের

রুবেল মজুমদার: [২] বুধবার সকালে ঈদ উল আযহা'র নামাজ আদায় করে পাঁচ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার সাবাকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে মটর সাইকেল যোগে নিজ গ্রামে ফিরছেন সাজেদুল হক সাজু (৩০)।

[৩] ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলা সুয়াগাজী এলাকা থেকে আসলে লালবাগ নামক স্থানে কাভার্ড ভ্যান চাপায় ঘটনাস্থলেই ঝড়ে গেল বাবা-মেয়ের তাজা দুটি প্রাণ। নিহত সাজেদুল হক সাজু চৌদ্দগ্রাম উপজেলার কোমার ডোগা গ্রামের হুমায়ুন কবির এর ছেলে।

[৪] এ বিষয় সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, পবিত্র ঈদ উল আযহার দিন সকাল সাড়ে ৭টায় ঘটিকায় চট্টগ্রাম মুখী মোটরসাইকেল নং কুমিল্লা- হ- ১২-৪৪৮৪ এর চালক সাজেদুল হক সাজু (৩০), পিতা - হুমায়ুন কবির, সাং- কোমার ডোগা, থানা- চৌদ্দগ্রাম, কুমিল্লা ও তার মেয়ে খাদিজা আক্তার সাবা (৫) নিজ বাড়িতে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলটিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালবাগ এলাকার কিশোয়ান ফ্যাক্টরির সামনে একই মুখী মাঝারি কাভার্ড ভ্যান নং- ঢাকা-মেট্রো-১১-২২৪৮ পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিস্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী পিতা-কন্যা ঘটনাস্থলে নিহত হয়। কাভার্ড ভ্যান চালক পালিয়ে যায়। গাড়ি আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়