শিরোনাম
◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও) ◈ সামাজিক যোগাযোগমাধ্যমের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে কিডনি রোগে আক্রান্ত কিশোরী, পারদ মিলল বিপজ্জনক মাত্রায় ◈ বিশ্বজুড়ে কমছে জন্মহার, জনসংখ্যা সংকটে বদলে যাবে ভবিষ্যতের পৃথিবী: বাড়বে বয়স্কদের ব্যয় ◈ শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বদলি নিয়ে বড় উদ্যোগ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেড় লাখ টাকাসহ অচেতন হয়ে সড়কে পড়ে থাকা গরু ব্যবসায়ীকে উদ্ধার করলো পুলিশ

সুজন কৈরী: [২] সাভারের আমিনবাজার এলাকায় গরু বিক্রির এক লাখ ৬৮ হাজার ৫০০ টাকাসহ অচেতন হয়ে পড়ে থাকা একজন গুরু ব্যপারীকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ। উদ্ধার ওই ব্যক্তির নাম মো. কোব্বাত আলী। তার বাড়ি মানিকগঞ্জে।

[৩] গরু ব্যবসায়ী অজ্ঞান বা মলম পার্টির কবলে পড়েছিলেন বলে ধারণা পুলিশের।

[৪] ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে আমিনবাজার এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালনকালে এএসআই জয়নাল খবর পান, আমিনবাজার ব্রিজ সংলগ্ন লঞ্চ ঘাট এলাকায় একজন ব্যক্তি অচেতন অবস্থায় রাস্তায় পড়ে আছে। তিনি তাৎক্ষনিক টিম নিয়ে সেখানে পৌঁছান এবং প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকা ওই গরু ব্যবসায়ীকে দেখতে পান। তিনি বারবার বিড়বিড় করে গরু ব্যবসায়ী শব্দটি উচ্চারণ করছিলেন।

[৫] এরপর এএসআই জয়নাল দ্রুত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেন। কিছু সময় পর জ্ঞান ফিরলে তিনি তার নাম কোব্বাত আলী। বাড়ি মানিকগঞ্জের দরদগ্রাম বলে জানান। তিনি নিজেকে গরু ব্যবসায়ী বলে পরিচয় দেন এবং তার কাছে ১ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা থাকার কথা জানান। পরে এএসআই জয়নাল আশপাশের লোকজনের উপস্থিতিতে টাকা গণনা করেন।

[৬] এরপর গাবতলী গরুর হাট তথ্যকেন্দ্র থেকে মাইকিং করা হলে তার মেয়ে জামাই মোখলেস পরিচয় একজন তথ্য কেন্দ্রে যান। গাবতলী ট্রাফিক পুলিশ বক্সের টিআই কাজী মাহবুব তার পরিচয় নিশ্চিত হয়ে টাকাসহ ব্যবসায়ীকে বুঝিয়ে দেন।

[৭] টিআই কাজী মাহবুব বলেন, গরু ব্যবসায়ী হাট থেকে হয়তো চা-পান খেতে বের হয়েছিলেন। ওই সময় অজ্ঞান বা মলম পার্টির কবলে পড়েন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের সময় তিনি ঝিমাচ্ছিলেন। পরে তার মাথায় পানি ঢালা হলে তিনি কিছুটা স্বাভাবিক হোন। পরে পরিচয় নিশ্চিত হয়ে তাকে থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে টাকাসহ তাকে স্বজনরা বুঝে নেন।

  • সর্বশেষ