শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ সিটি কর্পোরেশনে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

শাহীন খন্দকার: [২] ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসির) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন একথা বলেন। তিনি বলেন, বর্জ্য অপসারণ কার্যক্রম দুপুর ২টা থেকে শুরু হয়েছে। আনুষ্ঠানিক কোনো উদ্বোধনের বিষয় ছিলো না। তবে আমরা সকাল ১০টা থেকেই কোরবানির বর্জ্য অপসারণ করা শুরু করেছি।

[৩] এছাড়া বুধবার (২১ জুলাই) নগর ভবন সূত্রে জানা যায়, রাজধানীর ৭৫টি ওয়ার্ড থেকে একযোগে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

[৪] এদিকে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ডিএসসিসির বসবাসকারীদের নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য ফেলার অনুরোধ করেন। তিনি বলেন, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা হলে আমরা অতি দ্রুত বর্জ্য অপসারণ করতে পারবো। সম্পাদনা: ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়