শিরোনাম
◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক ◈ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর ◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা ◈ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা ◈ দুই বছরেও চালু হয়নি মহেশখালীর ৮ হাজার ২৯৮ কোটি টাকার তেল পাইপলাইন ◈ বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ ২০২৭ নিবন্ধন, এখনো নিবন্ধন করেননি ৩৪ হাজারের বেশি ◈ জিয়াউল আহসানের বিষয়ে তথ্য ফাঁসের আশঙ্কায় তারেক সাঈদের ওপর কারাগারে হামলা: পরিবারের দাবি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ১২:১৭ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২১, ১২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই ডোজ টিকা নেয়ার পরও আক্রান্ত হচ্ছেন অনেকে

নিউজ ডেস্ক: দুই ডোজ করোনার টিকা নেয়ার পরও আক্রান্ত হচ্ছেন অনেকে। তবে বিভিন্ন গবেষণার তথ্য-উপাত্ত বলছে, যদিও স্বল্প সংখ্যক মানুষই দুই ডোজ টিকা নিয়ে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

টিকা দিয়ে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ। জোরদার টিকা কর্মসূচিতে কমেছে করোনায় মৃত্যুর হার।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের নির্বাহী সংস্থা পাবলিক হেলথ ইংল্যাল্ড-এর গবেষণায় দেখা গেছে, দুই ডোজ টিকা নেয়ার পরও করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। তবে হাসপাতালে যাওয়ার মতো গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি অনেকটাই কম।গবেষণা অনুযায়ী, ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ টিকা হাসপাতালে ভর্তির হওয়ার ঝুঁকি ৯০ থেকে ৯৯ শতাংশ এবং মৃত্যু ঝুঁকি ৯৫ থেকে ৯৯ শতাংশ কমায়। ফাইজার বায়োএনটেকের দুই ডোজ সংক্রমণের ঝুঁকি ৭০ থেকে ৯০ শতাংশ কমায়, লক্ষণ প্রকাশের ঝুঁকি ৮৫ থেকে ৯৫ শতাংশ কমায়। ডিবিসি

অন্যদিকে, দুই ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা হাসপাতালে ভর্তির হওয়ার ঝুঁকি ৮০ থেকে ৯৯ শতাংশ এবং মৃত্যু ঝুঁকি ৭৫ থেকে ৯৯ শতাংশ কমায়। সংক্রমণের ঝুঁকি ৬৫ থেকে ৯০ শতাংশ কমায়, লক্ষণ প্রকাশের ঝুঁকি ৭০ থেকে ৮৫ শতাংশ কমায়।

ফাইজার ও মডার্নার দুই ডোজ টিকা নেয়া ৪১৭ জনের ওপর পরিচালিত আরেকটি গবেষণায় দেখা গেছে, তাদের মাত্র দুইজন আক্রান্ত হয়েছেন করোনায়। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত ওই গবেষণা অনুযায়ী, আক্রান্ত ৫১ ও ৬৫ বছরের ওই দুইজন নারীরই এক সপ্তাহ গলা ব্যথা, মাথা ব্যথা ও ঘ্রাণ শক্তি হারানোর মতো উপসর্গ ছিল।

 

  • সর্বশেষ