শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ১০:৫৯ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ১০:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে প্রেসক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

তপু সরকার হারুন: [২] শেরপুরের জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় ও শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ১৯ জুলাই সোমবার বিকেল সাড়ে ৫টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে-হতদরিদ্র পরিবার গুলোর হাতে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

[৩] শেরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় তিনি বলেন,।‘করোনাকালীন পরিস্থিতিতে মাঠে কাজ করে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছেন। করোনাভাইরাসের প্রকৃত তথ্য তুলে ধরার কারণে প্রশাসন, স্বাস্থ্যবিভাগসহ সংশ্লিষ্টরা করোনা মোকাবেলায় যথাযথ ভূমিকা পালন করছে ।

[৪] তিনি আরো বলেন সমাজের যার যার অবস্থান থেকে যতোটা সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে ঘরে থাকতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে আরো সচেতন হয়ে চলাফেরা করতে হবে।

[৫] খাদ্যসামগ্রী বিতরনকালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন।

[৬] অন্যান্যদের মধ্যে হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর প্রেসক্লাব সহ-সভাপতি মলয় মোহন যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংবাদিক ইউনিয়ন সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদুল উজ্জল, জাতীয় সংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, হাকিম বাবুল, শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোঃ হামিদুর রহমানসহ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্যসামগ্রী মধ্যে রয়েছে- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল।

  • সর্বশেষ