শিরোনাম
◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ যাত্রায় মহাসড়কে তীব্র যানজট, নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ট্রেনের যাত্রীরা

সাজিয়া আক্তার: ভোগান্তি আর করোনা ঝুঁকি মাথায় নিয়েই ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। সড়ক, নৌ ও ট্রেনে সকাল থেকেই যাত্রীদের ভিড়। যমুনা টিভি

যানবাহনের বাড়তি চাপে ঢাকার বাইরের মহাসড়কগুলোয় দীর্ঘ যানজট। সড়কে ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষের। সবচেয়ে বেশি জট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।

বরাবরের মতোই লঞ্চ ও ফেরিঘাটগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভিড়। সদরঘাটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। লঞ্চ-ফেরি-স্পিডবোটে গাদাগাদি করেই নদী পাড়ি দিচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। লঞ্চেও মানা হচ্ছে না অর্ধেক যাত্রী নেয়ার বিধিনিষেধ। আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।

তবে ঈদ করতে অনেকটা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ট্রেনের যাত্রীরা। সরকারি নিয়ম মেনে যথাসময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়