শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারির প্রকোপে ভয়াবহ সংকটে ইন্দোনেশিয়া

সাকিবুল আলম: [২] প্রায় ১ সপ্তাহ ধরে ২৭ কোটি জনসংখ্যার দেশটিতে দৈনিক ৪০ হাজারের বেশি সংক্রমণ ও এক হাজার বা তার কাছাকাছি মৃত্যু দেখছে। অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশটি আজ বিপর্যস্ত। সিএনএন

[৩] সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো করোনায় প্রিয়জন হারানোর পোস্টে সয়লাব। হাসপাতালগুলো জরুরি ওষুধ ও অক্সিজেন সরবরাহ করতে পারছে না।

[৪] ইন্দোনেশিয়ায় ভ্যাকসিনেশনের হার মাত্র ৬ শতাংশ। ইন্দোনেশিয়ায় এখনো পর্যন্ত ২.৭ মিলিয়নেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

[৫] গত বছরেও ইন্দোনেশিয়ার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলো। কিন্তু চলতি বছরের জুন থেকেই পরিস্থিতির অবনতি হতে শুরু করে। বিশেষজ্ঞরা এর জন্য করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপকতাকে দায়ী করছেন। ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে বিশ্বের ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে। সম্পাদনা: নুরে আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়