শিরোনাম
◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড় ◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজান পৌরসভায় ৩ হাজার ৮১ জন দরিদ্র পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের চাউল

শাহাদাত হোসেন: [২] রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৮১ জন দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাউল বিতরণ করা হয়। শনিবার (১৭ জুলাই) সকালে রাউজান পৌরসভার ৪,৫, ৬ নম্বর ওয়ার্ডে দরিদ্র পরিবারের মধ্যে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

[৩] এতে প্রতিজন দরিদ্র পরিবারকে ১০ কেজি করে রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে ৩ হাজার ৮১ জন দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ৩০ মেট্রিক টন ৮শত ১০ কেজি চাউল বিতরণ করা হয় ।

[৪] চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিল শওকত হাসান, জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জেবু নেচ্ছা, শিক্ষক অরুন পালিত, রাউজান পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক, সাবের উদ্দিন, অনুপম দাশ গুপ্ত, নবীদুল আলম, উজ্জল দাশ গুপ্ত, রুবেল দাশ গুপ্ত, এডভোকেট সৌমিত্র ভট্টচাজ, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, বেলাল হোনের সিফাত, জুয়েল, জয় সাগর দাশ গুপ্ত, প্রিতম দাশ গুপ্ত, রায়হানুল ইসলাম রায়হান, অনিক দাশ গুপ্ত প্রমুখ ।

 

  • সর্বশেষ