শিরোনাম
◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল ◈ জ্বালানি সংকটে বিদ্যুৎ খাতে চাপ, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্দরবান-রোয়াংছড়ি সড়কে বেইলি সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ

বান্দরবান প্রতিনিধি: [২] রোয়াংছড়ি সড়কের কলাতলিঝিরি এলাকায় বৃহস্পতিবার রাতে একটি আম বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি সেতুর ওপর ধাক্কা খেয়ে ভেঙে পড়ে।সেতুটি ভেঙে পড়ায় জেলা সদরের সঙ্গে রোয়াংছড়ির উপজেলার সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে পণ্যবাহী যানবাহন আটকে পড়েছে। তবে যাত্রীবাহী বাসগুলো সেতুর দুই পাশ থেকে যাত্রী ওঠানামা করছে।

[৩] বেইলি সেতুটির এক পাশের প্যানেল (নিরাপত্তা দেয়াল)ভেঙে কাত হয়ে পড়েছে। সেতুর নাটবল্টু খুলে পাটাতনগুলো নড়বড়ে হয়ে গেছে। সেতুর দুই পাশে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মাল বহনকারী ট্রাক, মিনি ট্রাক ও চাঁদের গাড়ি আটকা পড়েছে। রোয়াংছড়ির উপজেলা থেকে জেলা সদরের দিকে আসা আম, কাঁঠালসহ পচনশীল কৃষিপণ্য আটকে পড়ায় সংকটে পড়েছেন ব্যবসায়ীরা।

[৪] স্হানীয় বাসিন্দা'রা জানান, বৃহস্পতিবার রাতে একটি বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি সেতুর ওপর ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। পরে কোনোরকমে যানবাহন চলাচল করলেও শুক্রবার রাতে ভারী ট্রাক নড়বড়ে সেতু অতিক্রম করার সময় দেবে যায়। এরপর থেকে যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে।

[৫] ওই সড়কের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপসহকারী প্রকৌশলী মংশৈপ্রু বাপ্রু মারমা বলেন, ১৯৮০–এর দশকে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে ১২টি বেইলি সেতুর সব কটিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। ধসে পড়া বেইলি সেতুটি মেরামতে দক্ষ লোকবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই।  এজন্য দ্রুত মেরামতে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ চকরিয়া থেকে লোকজন নিয়ে আসা হচ্ছে। তাঁরা এসে পৌঁছালে মেরামতের কাজ শুরু হবে।  সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়