শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার তৃতীয় ঢেউ রোধে আগামী ১০০ থেকে ১২৫ দিন ভারতের জন্য খুবই সংকটপূর্ণ

সাকিবুল আলম: [২] ভারতের স্বাস্থ্য বিভাগ শুক্রবার বৈশ্বিক এ মহামারির তৃতীয় ঢেউয়ের ব্যাপারে সতর্কবার্তা জানায়। দ্য টাইমস অব ইন্ডিয়া

[৩] স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ভিকে পাল জানান, বিভিন্ন লোকালয়, জেলা এবং প্রদেশ এখনো ঝুঁকির মুখে আছে। করোনার তৃতীয় ঢেউ যাতে আঘাত হানতে না পারে, সে ব্যাপারে আমাদের আরো সতর্ক হতে হবে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। তবে ভবিষ্যতে আরো খারাপ পরিস্থিতি হতে পারে।

[৪] স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল বলেন, করোনার প্রবলতা বা ভয়াবহতা ঢেউএর সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই তৃতীয় নাকি চতুর্থ ঢেউ আসবে সেটি মুখ্য নয়। আমরা এই সংকট থেকে রক্ষা পাবো কিনা সেটিই গুরুত্বপূর্ণ।

[৫] তিনি আরো বলেন, প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো এবং ভ্যাকসিনেশন নিশ্চিত করতে হবে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও মালয়শিয়াতে সংক্রমণের ঊর্ধ্বগতির ব্যাপারেও আলোচনা করা হয়। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ