শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে অবৈধ পশুর হাটে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা, আ.লীগ নেতাসহ আটক ৫

মো. শামিউল হক: [২] সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নির্দেশ উপেক্ষা করে কোরবানীর পশুর হাট বসাতে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এঘটনায় আওয়ামী লীগ নেতাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশকে মারধর করার অপরাধে গত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে এসআই সুভাষ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে পাঁচ জন নামীয় আসামী ও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

[৪] তাড়াশ থানার একটি সূত্র জানায়, বারুহাস হাটের ইজারাদার এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ( ৪০) শুক্রবার সরকারি নির্দেশ অমান্য করে বারুহাস বাজার এলাকায় কোরবানির পশুর হাট বসান। এতে পুলিশ বাধা দিলে হাটের ইজারাদার মাসুদ রানা তার চার সহযোগী মো. শহিদুল ইসলাম ঝন্টু (৩৮), মো. আব্দুল হান্নান (৪৫) মো. আবু রাসেল (২১) ও আবুল হাসনাত (২০) পুলিশের উপর হামলা ও মারধর করেন। এ অপরাধে তাড়াশ থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের নিজ-নিজ বাড়ি থেকে তাদের আটক করে।

[৫] পুলিশের উপর হামলার একটি ভিডিও শুক্রবার বিকেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ফেসবুকের সেই ভিডিওতে দেখা যায়, নুরনবী নামে একজন পুলিশের এসআইয়ের সাথে উত্তেজিত লোকজনের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে ধাক্কা দিয়ে পশুর হাট থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন।

[৬] তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়