শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০২:২৭ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামাতার ছুরিকাঘাতে শ্বাশুড়ির মৃত্যু, স্ত্রী আহত, গ্রেপ্তার ১

শেখ ফরিদ আহমেদ : [২] সাতক্ষীরায় ছুরিকাঘাতে নিহতের নাম মোমেনা খাতুন। একই সময়ে ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন তার মেয়ে ফাতেমা খাতুন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৩] এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোমেনার জামাতা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের নেসারউদ্দিনের ছেলে আবদুল মাতিনকে। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা তালসারি গ্রামে ফাতেমার বাবা গোলাম হোসেনের বাড়িতে।

[৩] পারিবারিক সূত্র ও পুলিশ জানায় পায়রাডাঙ্গার মাতিনের সাথে ১৭ বছর আগে বিয়ে হয় ফাতেমা খাতুনের। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। একমাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে ফাতেমা বাবার বাড়ি ছনকা তালসারি গ্রামে চলে আসে। পরিবারের সদস্যরা জানান শুক্রবার রাতে মাতিন তাদের বাড়ি আসে। গভীর রাতে সুযোগ বুঝে সে ফাতেমার নাভির নিচে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তাকে ঠেকাতে এলে মাতিন তার শাশুড়ি মোমেনাকে ছুরিকাঘাত করে। পরে মোমেনা মারা যান। অপরদিকে ফাতেমাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

[৪] সদর থানার ওসি দেলোয়ার হুসেন জানান, মোমেনার লাশের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় মোমেনার জামাতা মাতিনকে গ্রেফতার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়