শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৩:১৩ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লাখ ৫২ হাজার ১১৪ জন

নিউজ ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। করোনার সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্য থেকে সুস্থ ও মৃতদের বাদ দিলে বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগী রয়েছে ১ লাখ ৫২ হাজার ১১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১২ হাজার ১৪৮ জনের। গত ১১ দিনের মধ্যে ১০ দিনই দেশে দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজারের বেশি ছিল।

 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৪৬৫ জনের। আর এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সেখানে ১৫ দিন ধরে বাংলাদেশে রোগী শনাক্ত ২৫ শতাংশের বেশি হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৩৯ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩৬ জন, রাজশাহীতে ১৪ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

  • সর্বশেষ