শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৪:৫৮ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের ২২ শতাংশ তরুণ ভুগছে একাকিত্বে

মাহামুদুল পরশ: [২] সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক এজ অফ এলিয়েনেশন শিরোনামের একটি গবেষণায় এই তথ্য প্রকাশ করা হয়। গবেষণায় বলা হয় ৩৫ বছরের কম বয়সীদের মধ্যে যাদের একজন বন্ধুও নেই কিংবা একজনই বন্ধু আছেন এমন মানুষের সংখ্যা গত ১০ বছরে বেড়েছে ৩ গুন। ১০ বছরের মধ্যেও গত ১৫ মাসে একাকিত্বের হার বেড়েছে সবচাইতে বেশি। নিউজ বাংলা

[৩] গবেষণায় বলা হয়, এক দশক আগেও মানুষের একাকিত্বের হার ছিলো ৭ শতাংশ যা বর্তমানে ২২ শতাংশ হয়েছে। এই দশকে একাকিত্বের হার বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে বিশ্বব্যাপি চলমান লকডাউনকে। প্রায় ১৫ মাসের বেশি সময় ধরে চলমান লকডাউনের কারনে বিশ্বের অধিকাংশ মানুষই ঘরবন্দি অবস্থায় ছিলো। কালেরকন্ঠ

[৪] করোনা পরিস্থিতির আগে এই একাকিত্বের কারণ হিসেবে দেখানো হয়েছে প্রযুক্তির প্রসার এবং প্রযুক্তি ব্যবহারে অসচেতনতাকে। এই গবেষণার পরিচালক উইল ট্যানার বলেন, তরুণরা একাকিত্বের মহামারিতে ভুগছেন। একাকিত্বের এই সমস্যার সমাধান না হলে মারাত্মক পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য। সমাজকে এক সুতোয় বেঁধে রাখার ক্ষমতাই হারিয়ে ফেলব আমরা। বাংলা ট্রিবিউন

[৫] গবেষণায় আরও দেখা যায়, ২০ বছর আগে ৩৫ বছরের কম বয়সীদের মধ্যে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার প্রবণতা কম ছিল। ফলে তখনও তাদের মধ্যে আস্থার ঘাটতি ছিল। যারা ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্মেছেন এবং যারা ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মেছেন, তাদের বেশির ভাগই ধর্মীয় বা দলবদ্ধ কার্যক্রমে অনীহা প্রকাশ করেন।

[৬] গবেষণা প্রতিবেদনের লেখক লর্ড জেমস ও’ শঘনেসি বলেন, ‘যুক্তরাজ্যে সামাজিক বন্ধনে ক্ষয় শুধু ভৌগোলিক কারণে নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। এটি ভীষণ উদ্বেগজনক। সামাজিক বন্ধনের দৃঢ়তা গণতান্ত্রিক সমাজব্যবস্থার ভিত্তি, মানুষের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির উৎস। দেখা যাচ্ছে, বয়স যত কম, অন্যের প্রতি অনাস্থার প্রবণতা তত বেশি। অন্যদিকে ৩৫ বছরের বেশি বয়সীদের মধ্যে আস্থার প্রবণতা বেশি। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ