শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জের জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করবে সিআইডি

মাসুদ আলম : [২] সজীব গ্রুপের জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটির তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন মামলাটির তদন্তভার গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করবে তদন্ত দল।

[৩] নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, মামলাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এখানে সময় নিয়ে গভীরে গিয়ে তদন্ত করতে হবে। যেসব আলামত জব্দ করা হয়েছে সেগুলোর ফরেনসিক পরীক্ষা করাতে হবে। এছাড়া সিআইডির কাছে আলামত পরীক্ষা-নিরীক্ষা করার ইক্যুইপমেন্ট (সরঞ্জাম) রয়েছে। জেলা পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব ব্যস্ত থাকতে হয়। এ কারণেই মামলাটি নিবিড় পর্যবেক্ষণ ও তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

[৪] সিআইডি নারায়ণগঞ্জ কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়