শিরোনাম
◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরে ফ্রি অক্সিজেন ব্যাংক ও ওষুধ সেবার উদ্বোধন

বিপ্লব বিশ্বাস: [২]কোভিড ১৯ মহামারিতে ফ্রি অক্সিজেন ও ওষুধ সেবা কার্যক্রম শুরু করলেন পিরোজপুর-১ এর সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানি রহমান। তার সার্বিক সহোযোগীতায় গতকাল এর কার্যক্রমের শুরু হয়।

[৩]এর আগে গতকাল পিরোরোজপুরে "শহীদ শেখ ফজলুল হক মনি" ফ্রি এ অক্সিজেন ব্যাংক ও ঔষধ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

[৪]বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ বশির আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও পিরোজপুর-১ এর সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের সার্বিক সহযোগীতায় এ সেবা কার্যক্রমের চালু করা হয়েছে।

[৫]সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী বলেন, বর্তমান সময়ে ফ্রি অক্সিজেন ব্যাংক অত্যন্ত জরুরি। করোনা মহামারীতে শহীদ শেখ ফজলুল হক মনি ফ্রি অক্সিজেন ব্যাংক ও ওষুধ সেবা কার্যক্রম জীবন বাঁচাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার করোনা মহামারীতে মানুষের জন্য সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস, ফ্রি ঔষধ সহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। আমাদের জেলা হাসপাতালে ৬০০ লিটারের সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু থাকলেও মাত্র ১৫ দিনে তা শেষ হয়ে যায়। তাই এ কার্যক্রমে কোভিডের ভয়াবহ থাবা থেকে রক্ষায় সহায় হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়