শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ১০:৪৯ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ১০:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় বিজিবির সঙ্গে গোলাগুলিতে নিহত ১, ইয়াবাসহ অস্ত্র উদ্ধার

কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। বিজিবির দাবি, নিহত ব্যক্তি দুর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী।

[২] বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

[৩] তিনি বলেন, বিকাল ৫ টার দিকে উখিয়া সীমান্তে মাদক পাচারকালে বিজিবির অবস্থান টের পালিয়ে যাওয়ার সময় গুলি বর্ষণ করে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়। এছাড়াও ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

[৪] প্রাথমিকভাবে নিহত ব্যক্তি পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত ব্যক্তি লুৎফুর রহমান লুতিয়া। সেই দূর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১২টির অধিক মামলা রয়েছে বলেও জানায় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

 

  • সর্বশেষ