শিরোনাম
◈ ক্রিকেট বিশ্বকাপের দলেও বেশি ক্রিকেটার চাই! ফুটবল বিশ্বকাপ দেখে দাবি অস্ট্রেলিয়ার ◈ ডেসকাটের পর এবার আরেক কোচ ভারতীয় দ‌লের দায়িত্ব ছাড়‌লেন ◈ মেট্রোরেল লাইন-৫: অর্থসংকটে চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার ◈ বগুড়ায় চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা ◈ জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ১৭ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ◈ ‘এটা তো সবে শুরু’: ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কী? ◈ সংবিধানে বড় পরিবর্তনের পথে, বাড়ছে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ◈ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর, বাড়ল অর্থ উত্তোলনের সীমা ◈ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেশনিং পদ্ধতিতে ১ হাজার অসহায় মানুষকে ঈদ উপহার দিলো যুবলীগ

সমীরণ রায়: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী এক হাজার মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

[৩] বৃহস্পতিবার (১৫ জুলাই) পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন কে এল জুবলী স্কুল এন্ড কলেজের মাঠে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে, চাল-ডাল, সেমাই-চিনি, তেল, আলু, পেয়াজ, আদা-রসুনসহ নিত্য পণ্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

[৪] ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রসিডিয়াম সদস্য এ্যাড. মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, মুক্তিয্দ্ধু বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, কার্যনিবাহী সদস্য কামাল হোসেন চৌধুরী মুক্তার, মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন টুটুল, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য এমদাদুল হক, ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, খন্দকার আরিফউজ্জামান আরিফ, আলতাফ হোসেন, শাহজালাল রিপন, মিলন কান্তি রায়, জাহাঙ্গীর আলম মোল্লা, নজরুল ইসলাম, হাবিবুর রহমান পারভেজ, এম আর মিঠু, এ আর বাচ্চু, দক্ষিন যুবলীগ নেতা কাউসার হক, এফ এইচ পল্লব, সজীব হোসেন প্রমুখ।

[৫] মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসুন এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াই। প্রত্যেকটি নেতাকর্মীর কাছে অনুরোধ থাকবে গাজী সারোয়ার হোসেন বাবুর মত অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ ধারণ করে সততাই শক্তির মানবতার মুক্তি এই স্লোগানকে ধারণ করে সৎপথে উপার্জন করে দুর্যোগকালীন সময়ে যুবলীগের নেতাকর্মী মানুষকে সাহায্য করে আসছে। সৎপথে উপার্জন করে মানুষের কল্যাণে ব্যয় করাই যুবলীগের ধর্ম।

[৬] তিনি বলেন, করোনাকালীন এই দুর্যোগে যখন সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মানুষের কল্যাণে নিয়োজিত। ঠিক তখন ষড়যন্ত্রকারী দল বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশ ও মানুষকে ভালোবাসে না। তারা ক্ষমতাকে ভালোবাসে। যাদের ষড়যন্ত্রই মূলশক্তি এবং ক্ষমতায় বিশ্বাসী। তারা এই মহামারীর মধ্যেও ষড়যন্ত্র ও মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। তারা চায় করোনা মহামারী আরো ছড়িয়ে পড়ুক, দেশের মানুষ না খেয়ে মারা যাক। এজন্যই দুর্যোগকালীন সময়ে তারা মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার সমালোচনায় লিপ্ত থেকেছে।

[৭] যুবলীগের নেতাকর্মীদের বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি, শেখ হাসিনার মানব কল্যাণের রাজনীতি। কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগের নেতাকর্মীদের মানব কল্যাণ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। সামনে যে লকডাউন আসবে এই লকডাউনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা সারাদেশের অসহায় মানুষের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়