শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিউনিশিয়াকে কোভিড-১৯ এর জরুরি উপকরণ সরবরাহ করলো সৌদি আরব

রাকিবুল আবির: [২] সৌদি প্রেস এজেন্সি বৃহস্পতিবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে জানায়, সৌদির বাদশাহ সালমানের নির্দেশে করোনার জরুরি ও অত্যাবশ্যকীয় উপকরণ নিয়ে তিউনিশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে দুইটি সৌদি বিমান। বাদশাহ সালমান তার নিজের নামের রিলিফ ফান্ড থেকে তিউনিশিয়াকে এ সহায়তা প্রদান করেন। আল আরাবিয়া

[৩] এই সহায়তা তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েসের অনুরোধেই করা হয়েছে।

[৪] সৌদি বিমানে করে তিউনিশিয়াতে ১০০টি ভ্যান্টিলেটর, ৯০টি বহনযোগ্য ভ্যান্টিলেটর, ১৫০টি অক্সিজেন কনসেনট্রেটর, ১৫০টি অক্সিজেন জেনারেটর, ১৫০টি ইলেক্টিক মেডিক্যাল বেড, ২৭টি গুরুত্বপূর্ণ মনিটর, ২১টি চিকিৎসা বিষয়ক মনিটর, ৪টি ইসিজি মনিটর, ৩০ লাখ সার্জিকাল মাস্ক, ১০ লাখ এন-৯৫ মাস্ক, ৫ লাখ মেডিক্যাল গ্লাভস, ১৮০টি পাল্স অক্সিমিটার, ২৫টি ইনফিউশন পাম্প, ২৫টি ড্রাগ পাম্প, ৯টি ডেফিব্রিলেটরস, ৫টি ইসিজি মেশিন এবং ৮ হাজার প্রোটেক্টিভ গাউন পাঠানো হয়েছে।

[৩] তিউনিশিয়ায় সৌদি রাষ্ট্রদূত ডা. আব্দুল আজিজ আলি আল-সেগার বলেন, করোনা মোকাবেলায় সৌদি বাদশাহ সালমান সবসময় পাশে আছেন।

[৪] তিউনিশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা. ফাওজি আল-মাহদি বলেন, দুই দেশের সম্পর্ক আরো মজবুত ও গভীর করার জন্যই এই মানবিক সহায়তা এসেছে। একই সঙ্গে তিনি সৌদির এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়