শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে আর্সেনালের ক‌ষ্টের জয় ◈ এক যুগ পর চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে ‌রিয়াল মাদ্রিদকে হারিয়ে এগিয়ে গে‌লো বায়ার্ন  মিউ‌নিখ  ◈ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ ◈ বে‌শি কথা না ব‌লে কাজে প্রমাণ দিতে চান তামিম ইকবাল ◈ আমি তো সাবেক উপদেষ্টার বাসার সামনে গাড়ি পার্ক করে ঘুমিয়ে যাইনি : ফারুক আহ‌মেদ  ◈ বিসিবিতে নির্বাচন কর‌বেন তামিম ইকবাল ◈ দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে মেনে নিল ইরান ◈ পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির পথে ইরান-যুক্তরাষ্ট্র, হামলা স্থগিত ডোনাল্ড ট্রাম্পের ◈ ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সরাসরি কূটনৈতিক যোগাযোগ’ বিচ্ছিন্ন করলো ইরান ◈ পটুয়াখালীর পর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রেও কয়লা সংকট, লোডশেডিংয়ের চাপ বেড়েছে

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় পাসপোর্টের নকল সীল ও স্লিপসহ পিতা-পুত্র আটক

রুবেল মজুমদার: [২] জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪ টি পাসপোর্ট ও ২টি নকল সীল লমোহর সহ পাসপোর্ট দালাল চক্রের ২ সদস্য (পিতা পুত্র) চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারের চন্দন স্টুডিও থেকে গ্রেফতার করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকাল ১১টায় চান্দিনা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাসপোর্টে ৯৫টি ডেলিভারি স্লিপ (ফটোকপি), ও ৮টি ব্যাংক পেমেন্ট স্লিপ সহ ৫টি জন্ম নিবন্ধন সনদও উদ্ধার করা হয়।

[৪] আটককৃত পাসপোর্ট দালালগন চান্দিনা উপজেলার মাধাইয়া কাশেমপুর (সরকার বাড়ি) গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকার এর ছেলে চন্দন সরকার (৬৫) ও চন্দন সরকার এর ছেলে রিপন সরকার (৩২)। রিপন ও চন্দন সরকার সম্পর্কে পিতা পুত্র।

[৫] জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তারা স্টুডিও ব্যবসার অন্তরালে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সহ যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধ চান্দিনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়