শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজার করতে এসে এক ব্যক্তির মৃত্যু

স্বপন দেব: [২] মৌলভীবাজারর কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে মাছ কিনতে গিয়ে অসাবধানবশত পা পিছলে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আব্দুল হক (৬০)।

[৩] তিনি উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের দক্ষিণ কামদপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় শমশেরনগর বাজারের মাছ বাজারে এ ঘটনাটি ঘটে।

[৪] সরজমিন গিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে স্ত্রী রেবা বেগমকে সাথে নিয়ে মাছ কিনতে বাজারে আসেন আব্দুল হক। সেখানে মাছ কেনার সময় হঠাৎ অসাবধানবশত পা পিছলে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

[৫] শমশেরনগর বাজার বণিক কল্যান সমিতির সভাপতি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীর সাথে মাছ কিনতে এসে পা পিছলে গিয়ে পড়ে আব্দুল হকের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়