শিরোনাম
◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ ◈ বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা আছে, গোপন কিছু নয়: মার্কিন রাষ্ট্রদূত ◈ সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেগমগঞ্জের সন্ত্রাসী বাহিনীর প্রধান সাকিল গ্রেপ্তার

মাহবুবুর রহমান :[২] নোয়াখালীর বেগমগঞ্জে চিহিৃত সন্ত্রাসী সাকিল বাহিনীর প্রধান ইয়াছিন আরাফাত সাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কাদিরপুর ইউনিয়নের হৌরনবিবি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকিলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হামলা, ভাংচুর, ছিনতাই, চাঁদাবাজি, হুমকিসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

[৪] স্থানীয়রা জানায়, ঘাটলা গ্রামের ধন কাজী বাড়ির সামছুল হকের পুত্র সাকিল একটি বাহিনী গঠন করে দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এই বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়ে এলাকাবাসী। ফেসবুকে নিজ হাতে অস্ত্র প্রদর্শন করে প্রতিপক্ষকে হুমকি দেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

[৫] সাকিল ও তার বাহিনীর সদস্যদের কাছে প্রচুর আগ্নেয়াস্ত্র রয়েছে বলে জানায় স্থানীয়রা। সাকিল গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বাস্তি ফিরে এসেছে। নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সন্ত্রাসী কর্মকান্ড যেই করুক ছাড় দেয়া হবেনা। সাকিলকে গ্রেফতার করা হয়েছে ও তার বাহিনীর সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়