শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ দৌলতদিয়ায় বাসডুবি: ১১ জনকে জীবিত উদ্ধার, পাওয়া গেল ৪ মরদেহ, বাসে যাত্রী ছিলেন প্রায় ৪৫ জন ◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী নগরীতে টিসিবির পন্য দোকানে উদ্ধার, আটক দুই

মঈন উদ্দীন: [২] রাজশাহী নগরীর সাহেববাজারে দোকান থেকে টিসিবির পণ্য উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যা ছয়টায় নগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে অভিযান চালিয়ে টিসিবিরবর পন্য সহ দুই দোকানীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সাগর ট্রেডার্সের মালিক হেতেমখাঁ এলাকার মৃত্যু সয়জুদ্দিন মিস্ত্রির ছেলে সাগর ও সুমন ট্রেডার্সের মালিক পাঁচানিমাঠ শেখেরচক এলাকার আব্দুর রশিদের ছেলে সুমনকে আটক করা হয়।

[৩] রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল আল মাসুদ এসব তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, বুধবার সন্ধ্যা ছয়টায় পুলিশের গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে অভিযান চালিয়ে বায়তুল আমান জামে মসজিদের নিচে দুটি মুদি দোকান সাগর ও সুমন ট্রেডার্সে অভিযান চালিয়ে টিসিবির তেল, চিনি ও খোলা বোতলের তেল উদ্ধার করা হয়েছে। দুই দোকানের মালিককে আটক করা হয়েছে।

[৪] আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযান শেষ হলে কী পরিমাণ পন্য উদ্ধার করা হয়েছে সেটি নির্ধারণ করা হবে।রাজশাহী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির আঞ্চলিক কর্মকর্তা রবিউল মুর্শেদ বলেন, আমি বিষয়টি শুনেছি।

[৫] এর আগেও রাজশাহীতে এমন ঘটনা ঘটেছে। তখন ডিলারদের নাম পরিচয় পাওয়া যায়নি। এসববের সাথে ডিলাররা জড়িত। আমার চাই এইবার গোয়েন্দা পুলিশ বিষয়টি বের করে আনবে। কোন ডিলারের নাম পরিচয় পেলেই আমার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়