শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৮:০৩ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিতাসে ভাইয়ের হাতে ভাই খুন

রুবেল মজুমদার : [২] ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১ টায় তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর গ্রামের উত্তর পাড়ায়।

[৩] প্রত্যক্ষদর্শী ও সরেজমিনে গিয়ে জানা যায়, গাছ লাগানোকে কেন্দ্র করে এই মর্মস্পর্শী ঘটনাটি ঘটে। মৃত আঃ রাজ্জাকের ছেলে মুকবুল মিয়া রাস্তার পাশে গাছ লাগাতে যায় এবং প্রতিবেশী নুরু মিয়া (মাইজ্জা) বাঁধা দেয় এবং বলে গাছটি রাস্তায় না লাগিয়ে এক হাত ভেতরে লাগাতে। এই নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়। পরে নুরু মিয়া (মাইজ্জা) নিহত মোর্শেদ আলমকে ডেকে আনলে তিনি তার আপন ছোট ভাই মুকবুলকে ঝগড়া না করার কথা বলেন। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এবং মুকবুলের ছেলে নুর নবী মোর্শেদ আলমের ছেলে মেহেদী হাসান ইমনকে ঘুষি মারে।

[৪] পরক্ষনেই মুকবুল শাবল দিয়ে, তার ছেলে নুর নবী ইট দিয়ে আঘাত করে এবং মেয়ে সুমি আক্তার অন্ডকোষে লাথি মারলে মোর্শেদ আলম মাটিতে লুটিয়ে পড়ে। পরে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোর্শেদ আলম (৫৫) মৃত্যুবরণ করে। নিহতের একমাত্র ছেলে মেহদী হাসান ইমন মেহেনাজ হোসেন মিম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবাকে হারিয়ে সে নির্বাক।

[৫] নিহতের ছোটবোন নুর বানু কান্নায় বার বার মূর্ছা যাচ্ছে। মোর্শেদ আলমের মা জননী ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়।

[৬] এই বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সামান্য গাছ লাগানোকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে ।

[৭] লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও কোন মামলা হয়নি। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ আসামিদের ধরার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়