শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪৬২ ক্যান বিয়ার জব্দ

কায়সার হামিদ : [২] বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী ক্যাম্প কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬২ক্যান (আন্দামান গোল্ড ও জাষ্টাস) বিয়ার জব্দ করা হয়।

[৩] বুধবার (১৪ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

[৪] লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হক এর নের্তৃত্বে বুধবার মধ্যরাতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকায় ২-৩ জন লোকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড কর্তৃক থামার জন্য সংকেত দেয়। এ সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঝাউবনের ভিতর পালিয়ে যায়।

[৫] অতঃপর কোস্ট গার্ড কর্তৃক ঝাউবনে তল্লাশী চালিয়ে ৫ টি প্লাস্টিকের বস্তায় ৪৬২ ক্যান (আন্দামান গোল্ড ও জাষ্টাস) বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ার পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

[৬] লে. কমান্ডার আমিরুল হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্সনীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

  • সর্বশেষ